দিয়াবাড়ির কাশবনে তরুণীকে ‘দলবদ্ধ ধর্ষণ’ | Daily AjKaler Kontho

দিয়াবাড়ির কাশবনে তরুণীকে ‘দলবদ্ধ ধর্ষণ’


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২২, ২:২২ অপরাহ্ন
দিয়াবাড়ির কাশবনে তরুণীকে ‘দলবদ্ধ ধর্ষণ’

নিজস্ব প্রতিবেদক : দিয়াবাড়ির কাশবনে এক তরুণী (২০) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার মধ‍্যরাতে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির এক পরিত্যক্ত প্লটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক রিকশাচালক পুলিশে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেয়া হয়।

এ বিষয়ে উত্তরা থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, বুধবার ভোরে অচেতন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করেন টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মনির। মঙ্গলবার মধ‍্যরাতে দিয়াবাড়ির কাশবনে ওই তরুণীকে তিনজন ধর্ষণ করে বলে জানা গেছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, আসামিদের শনাক্ত করতে ডিএনএর নমুনা সংগ্রহ এবং পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। শিগগিরই আসামিরা গ্রেফতার হবে।

আজকালের কন্ঠ /আরএস