গাজিপুর প্রতিনিধি : আজ ২৬শে নভেম্বর রোজ মঙ্গলবার ১০ ঘটিকার সময় কোনাবাড়ী কাঁচাবাজার সংলগ্ন মাঠে আলহাজ্ব মোঃ মতিউর রহমান স্বত্বাধিকারী মতিউর রহমান প্লাজা সভাপতিত্বে মো. সফিকুল ইসলাম সত্বাধিকারী রনু সুপার মার্কেট এর সন্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মো.নাসির উদ্দিন মোল্লা কাউন্সিলর ৯ নং ওয়ার্ড।
প্রধান অতিথির বক্তৃতায় নাসির উদ্দিন মোল্লা বলেন গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র মহোদয়ের নির্দেশক্রমে ৯ নং ওয়ার্ডের উন্নয়নমূলক সকল কার্যক্রম আমি অব্যাহত রেখেছি আমি বাজারের কিচেন মার্কেটের, অলি,গলি রাস্তা ড্রেনেজ ব্যবস্থা, আর,সি,সি ঢালাই সহ সবগুলো কাজ একসাথে করতে গিয়ে কিছু ব্যবসায়ীর সাময়িক অসুবিধা হচ্ছে। তবে আমি মনে করি অল্প কিছুদিনের মধ্যেই এ সমস্যার স্থায়ী সমাধান হবে এবং এর সুফল আপনারা সবাই গ্রহণ করবেন। তিনি সর্বশেষ বাজারের সকলের প্রতি অনুরোধ রেখে বলেন আপনারা রাস্তায় ময়লা, আবর্জনা বিনা কারণে পানি ফেলে কোন সমস্যা সৃষ্টি করবেন না । এবং বাজারের যে কোন সমস্যা আমাকে সাথে সাথে জানাবেন, আমি ব্যবস্থা গ্রহণ করব।
আজকালের কন্ঠ /কবির /মিজান
আপনার মতামত লিখুন :