বড় ভাই দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীর উদ্দেশে যা লিখলেন তাপস | Daily AjKaler Kontho

বড় ভাই দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীর উদ্দেশে যা লিখলেন তাপস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০১৯, ৪:১৯ অপরাহ্ন
বড় ভাই দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীর উদ্দেশে যা লিখলেন তাপস

আজকালের কন্ঠ ডেস্ক : বড় ভাই শেখ ফজলে শামস পরশকে যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের শুভেচ্ছা।
বড় ভাই শেখ ফজলে শামস পরশ যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে ফজলে নূর তাপস লিখেন, ‘আজ ২৩ নভেম্বর। আমাদের জন্য একটি স্মরণীয় দিন। যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে আমার বড় ভাই শেখ ফজলে শামস (পরশ) যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

যুদ্ধ পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশ গঠনের উদ্দেশ্যে যুবকদের সংঘবদ্ধ করে আমার বাবা শেখ ফজলুল হক মণি যুবলীগ গঠন করেন।

আজ রাজনীতির এক সংকটপূর্ণ সন্ধিক্ষণে শেখ মণির ছেলেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একই দায়িত্ব প্রদান করেছেন। এটি একটি স্বর্গীয় আর্শীবাদ। সৃষ্টিকর্তার কাছে প্রাথর্না করি এবং ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে।’

শনিবার যুবলীগের সপ্তম জাতীয় সম্মেলনে সংগঠনটির নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান শেখ ফজলে শামস পরশ। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাঈনুল হোসেন খান নিখিল।

আজকালের কন্ঠ /এম