কোনাবাড়ীতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু | Daily AjKaler Kontho

কোনাবাড়ীতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২২, ৩:৫২ অপরাহ্ন
কোনাবাড়ীতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের সিটিকর্পোরেশন কোনাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে।

আজ ১২ ই সেপ্টেম্বর (সোমবার) দুপুর সাড়ে ১২ টা সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী ফ্লাইওভারের উপরে এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান চালক বিজয় (১৮) কে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

পুলিশ জানায়, আজ দুপুরে ঐ রিক্সা চালক মৌচাক থেকে কোনাবাড়ী হয়ে কড্ডার দিকে আসতেছিলো। পথিমধ্যে কোনাবাড়ী ফ্লাইওভারে পৌছালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি কভার্ড ভ্যান পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিক্সা চালকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ফ্লাইওভার উপর থেকে নিহতের লাশ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন জানান, অজ্ঞাত রিকশাচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালকে আটক করা হয়েছে এবং কভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিহত রিক্সাচালকের পরিচয় এখনো পাওয়া যায়নি, পরিচয়ের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান কোনাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

আজকালের কন্ঠ /রাকিব