বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে রবিবার (০৩ সেপ্টেম্বর) বিকালে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুনামেন্টের উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কে, এম আরিফুল হক পিপিএম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য চৌধুরী জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, মীর জয়েসি আসরাফি জেমসসহ বাগেরহাট জেলা ফুডবল এসোসিয়েশনের বিভিন্ন নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুডবল লীগ-২০২২ টুনামেন্ট এ দুটি গ্রুপে মোট ১০ টি দল অংশগ্রহন করবে। রবিবার উদ্বোধনী ম্যাচে উন্মোচন ক্লাব মুসলিম স্পোটিং ক্লাবের মোকাবেলা করেছে। আগামী ২৬ সেপ্টেম্বর টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :