টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রূপালী ব্যাংকের নবনিযুক্ত এমডি | Daily AjKaler Kontho

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রূপালী ব্যাংকের নবনিযুক্ত এমডি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২২, ৫:৩০ অপরাহ্ন
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রূপালী ব্যাংকের নবনিযুক্ত এমডি

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেডের সদ্য যোগদানকৃত ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫-এর ১৫ আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে কিছুক্ষণ নীরবতা পালন ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ব্যবস্থাপনা পরিচালক।

এ সময় তিনি বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন। এছাড়াও খুলনা বিভাগীয় প্রধান হেমন্ত কুমার দাস, গোপালগঞ্জ জোনাল ম্যানেজার আব্দুল মান্নান, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন(সিবিএ), বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /আর