টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কেন্দ্রীয় কর্মচারী কল্যাণ সমিতির শ্রদ্ধা | Daily AjKaler Kontho

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কেন্দ্রীয় কর্মচারী কল্যাণ সমিতির শ্রদ্ধা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২২, ৩:৪৮ অপরাহ্ন
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কেন্দ্রীয় কর্মচারী কল্যাণ সমিতির শ্রদ্ধা

টুঙ্গিপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ।

শনিবার ৩ সেপ্টেম্বর দুপুরে নবগঠিত সভাপতি মো: কায়সার হোসেন ও সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলামের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন।

এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /রাকিব