জ্বালানি তেলের দাম কমলো | Daily AjKaler Kontho

জ্বালানি তেলের দাম কমলো


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২২, ৭:৪৬ অপরাহ্ন
জ্বালানি তেলের দাম কমলো

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমনোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। আজ সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে রাতে প্রজ্ঞাপন জারি করা হবে। আজ রাত থেকেই এটি কার্যকর হবে

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে ১৩০ টাকা, পেট্রোল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা করা হচ্ছে।

এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নসরুল হামিদ জানান, ‘জ্বালানি তেল আমদানিতে করের ব্যাপারে কিছু সুবিধা দেওয়া হয়েছে। সেই সুবিধার কারণে আমরা তেলের দাম হয়তো সমন্বয় করতে পারব। সেটার যাচাই-বাছাই চলছে। আমরা আশা করছি, জ্বালানি তেলের দাম কমবে।’

গতকাল রোববার ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেলের ওপর আরোপিত সব আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হলো। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশের বদলে ৫ শতাংশ পরিমাণ নির্ধারণ করা হলো। এই সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

আজকালের কন্ঠ /আর