প্রধানমন্ত্রী দেশে ফিরছেন রাতে | Daily AjKaler Kontho

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন রাতে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০১৯, ১০:২৩ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী দেশে ফিরছেন রাতে

আজকালের কন্ঠ ডেেস্ক :সংযুক্ত আরব আমিরাতে চার দিনের সরকারি সফর শেষে আজ মঙ্গলবার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় রাত ১১টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি পৌঁছানোর কথা রয়েছে। তিনি দুবাই এয়ার শো-২০১৯ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান করতে এ সফরে যান।

বাংলাদেশ প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের আমন্ত্রণে উপসাগরীয় এই দেশ সফর করেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বহনকারী আমিরাত ফ্লাইটের একটি বিমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

প্রধানমন্ত্রী ১৭ নভেম্বর বিশ্বের অন্যতম বৃহত্তম ও সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বৃহত্তম এরোস্পেস ইভেন্ট দুবাই এয়ার শো-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

দুবাই এয়ার শোর ফাঁকে আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আজকালের কন্ঠ /এমএম