বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত | Daily AjKaler Kontho

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২২, ৭:৩৫ অপরাহ্ন
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতাঃ বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ভারতের ছত্তীসগঢ় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে।

গত সোমবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে পূর্ণিমার জোয়ের প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিক জোয়ারের প্রভাবে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবশে করে তলিয়ে গেছে দক্ষিণাঞ্চল সহ অর্ধশতাধিক গ্রাম। বিভিন্ন স্থানে সৃষ্টি কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বায়ুচাপ পার্থক্যের আধিক্যর প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যেকোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই পটুয়াখালীর পায়রা সহ সব বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

আজকালের কন্ঠ /রাকিব