ফরিদপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক | Daily AjKaler Kontho

ফরিদপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২২, ১২:১২ অপরাহ্ন
ফরিদপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১০০৫ পিচ ইয়াবাসহ সুমন শেখ ওরফে মহসিন (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া নামক এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটক সুমন শেখ একই গ্রামের চান্দু শেখের ছেলে বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ‘ইয়াবাসহ আটক সুমনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় এসআই আব্দুল রহিম মিয়া বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন’।

আজকালের কন্ঠ /আর