জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নেত্রকোনায় সাংবাদিকদের সাথে জেলা মৎস্য অফিসারের মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নেত্রকোনায় সাংবাদিকদের সাথে জেলা মৎস্য অফিসারের মতবিনিময় সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২২, ৫:১৫ অপরাহ্ন
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নেত্রকোনায় সাংবাদিকদের সাথে জেলা মৎস্য অফিসারের মতবিনিময় সভা

এ কে এম এরশাদুল হক জনি, নেত্রকোনা সংবাদদাতাঃ  ‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গ বন্ধুর বাংলাদেশ‘ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নেত্রকোনা জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা জেলা মৎস্য অফিসার মোঃ শাহজাহান কবীর’র সভাপতিত্বে মতবিনিময় সভায় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচী ও মৎস্য সম্পদ বৃদ্ধি কল্পে বর্তমান সরকারের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম , সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ প্রমুখ। মত বিনিময় সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক এম মুখলেছুর রহমান খান, যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ্, সাবেক সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম, এডভোকেট আব্দুল হান্নান রন্জন, এম ফকরুল হক, সন্জেয় সরকার সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভায় শাহ্জাহান কবীর দেশীয় প্রজাতির বিপন্ন হতে যাওয়া ছোট বড় মাছসহ নেত্রকোনা জেলায় আরো বেশী করে মাছের উৎপাদন বৃদ্ধি করতে সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।