কুয়াকাটা সৈকতে দেখা মিললো গোটা বিশ্বের ৪র্থতম বিষধর সাপের | Daily AjKaler Kontho

কুয়াকাটা সৈকতে দেখা মিললো গোটা বিশ্বের ৪র্থতম বিষধর সাপের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২১, ২০২২, ৩:০৩ অপরাহ্ন
কুয়াকাটা সৈকতে দেখা মিললো গোটা বিশ্বের ৪র্থতম বিষধর সাপের

মোঃআল-আমিন, কলাপাড়া,উপজেলা প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ফের দেখা মিলেছে একটি বিষধর ইয়োলো-বিল্ড স্নেকের। বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে স্থানীয়রা এটি মৃত অবস্থায় দেখতে পান। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা খবর পেয়ে সাপটিকে উদ্ধার করেন।

ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু বলেন, ‘ধারণা করা হচ্ছে গভীর সমুদ্র থেকে ঢেউয়ের তোড়ে এটি ভেসে এসেছে। সাপটির দৈর্ঘ্যে ১ ফুটের বেশি। তবে ঠিক কি কারণে এটি মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’

ওযার্ল্ড ফিসের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা ৪র্থ বিষধর।এবং বিশ্বের শুধু সামুদ্রিক সাপদের মধ্যে এটা দ্বিতীয় সর্বোচ্চ বিষধর সাপ।সাপটি কামড় দিলে বাঁচার আশঙ্কা জিরো পার্সেন্ট।তবে সচারাচর এটি মানুষকে আঘাত করে না।এ সাপের সচরাচর দেখাও মিলে না।এটি সংরক্ষণের চেষ্টা চলছে।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘সাপটি ডলফিন রক্ষা কমিটির সদস্যদের মাটিপাচা দিতে বলা হয়েছে।কারণ এটি অনেক বিষধর।’

উল্লেখ্য, গত ১০ জুন সৈকতে একটি জীবিত ইয়োলো-বিল্ড সি স্নেক ভেসে আসে।