অতিরিক্ত ডিআইজি হলেন ৮ এসপি | Daily AjKaler Kontho

অতিরিক্ত ডিআইজি হলেন ৮ এসপি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০১৯, ১১:১৭ অপরাহ্ন
অতিরিক্ত ডিআইজি হলেন ৮ এসপি

আজকালের কন্ঠ ডেস্ক : পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে ৮ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি হয়েছেন।

যশোরের পুলিশ সুপার মঈনুল হক, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা ও ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন পদোন্নতি পেয়েছেন।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. ইলিয়াছ শরীফ, মো. জাকির হোসেন খান, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার শ্যামল কুমার নাথ ও পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন খানও অতিরিক্ত ডিআইজি হয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়।

আজকালের কন্ঠ /এমএম