হানিমুনে গিয়ে উত্তাপ ছড়ালেন মৌনী | Daily AjKaler Kontho

হানিমুনে গিয়ে উত্তাপ ছড়ালেন মৌনী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২২, ৭:২০ অপরাহ্ন
হানিমুনে গিয়ে উত্তাপ ছড়ালেন মৌনী

হাতে শাঁখা-পলা পরনে বিকিনি, হানিমুনে গিয়ে বরফে ঢাকা কাশ্মীরে উত্তাপ ছড়ালেন মৌনী। বাইরে বরফে ঢাকা ভ্যালি, ঠান্ডাকে চ্যালেঞ্জ করে মনোকিনিতে নজর কাড়লেন মৌনী রায়।

নীল রঙের মনোকিনিতে আবেদনময়ী মৌনীর ছবি ক্লিক করেছেন তার নতুন জীবনসঙ্গী সুরজ নাম্বিয়ার। তাপমাত্রা মাইনাসে, উত্তাপ ছড়াচ্ছেন মোহময়ী মৌনী।

বিয়ের পরই হানিমুনে কাশ্মীরে গিয়েছেন মৌনী। তার ইনস্টাগ্রাম প্রোফাইল ছেয়ে গেছে হানিমুনের ছবিতে।

মৌনীর অনুরাগীরা তার ছবিতে মুগ্ধ। ইতিমধ্যেই ভাইরাল মৌনীর বিয়ের ও হানিমুনের ছবি।

তবে শুধু ফটোশুটের জন্যই নয়, মাইনাস তাপমাত্রায় সাঁতার কাটার জন্যও প্রস্তুত মৌনী। সুইমিং পুলের সামনে দেখা গেল নায়িকাকে।