গাজীপুর প্রতিনিধি :সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত শাহীন ক্যাডেট স্কুল কোনাবাড়ী শাখা প্রতিনিয়ত ছাত্র-ছাত্রীদের মনোরঞ্জনের এবং মেধা বিকাশের নিমিত্তে ধারাবাহিকভাবে জন্মদিন পালন করে যাচ্ছে। আজ ১৪ ই অক্টোবর সোমবার জন্মদিন পালন করা হলো প্রথম শ্রেণীর মেধাবী ছাত্রী সাফা মনির। মো: কবির হোসেন কোনাবাড়ী প্রেসক্লাবের তথ্য প্রচার সম্পাদক. দৈনিক দেশবার্তার জেলা প্রতিনিধি এ ব্যাপারে জানতে চাইলে প্রতিষ্ঠান এর পরিচালক আবদুর রাজ্জাক বলেন আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিদিন জন্মদিন পালন করে থাকি। ক্লাসের সকল সহপাঠী ও অভিভাবকের উপস্থিতিতে কেক কেটে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বাচ্চাদের উৎসাহ দেই। যেমন, স্পাইডারম্যান সম্বলিত চায়না বেলুন, বাচ্চাদের খেলনা, বাঁশি, পার্টি স্প্রে ইত্যাদি। আরেক পরিচালক শাহেদুর রহমান শাহেদ স্যার বলেন যখন আমরা জন্মদিন পালন করি তখন বাচ্চাদের বাবা-মা সহ উপস্থিত থেকে আমাদের স্কুলের স্যারেরা বিভিন্ন বাঘ ভালুক সিংহ জোকার রাজা-বাদশা সহ মুখোশ পড়ে মুখশ সম্বলিত মটু পাতলু, চায়না স্পাইডারম্যান সেজে, সবাইকে আনন্দ দিয়ে থাকেন। বাচ্চাদের মা-বাবাদের কাছ থেকে জানা যায় শাহীন ক্যাডেট স্কুল কোনাবাড়ী শাখা পাঠদান সহ সকল দিক দিয়ে অনেক ভাল প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠান আমাদের বাচ্চাদের শিক্ষার পাশাপাশি প্রতিনিয়ত মনোরঞ্জন দিয়ে থাকে। সর্বোপরি বাচ্চাদের অভিভাবকগন জন্মদিনে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাস টিচার স্নিগ্ধা ম্যাডাম, রুনা ম্যাডাম,ও আনোয়ার স্যার প্রমূখ।
আজকালের কন্ঠ /এমএম
আপনার মতামত লিখুন :