বাগেরহাটে পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত টাকা আদায় | Daily AjKaler Kontho

বাগেরহাটে পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত টাকা আদায়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০১৯, ১১:৩৯ অপরাহ্ন
বাগেরহাটে পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত টাকা আদায়

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভোসপাতিয়া ইউনিয়নের ৩টি গ্রামের শতাধিক পল্লী বিদ্যুৎ গ্রাহকদের অতিরিক্ত টাকা প্রদান করা হয়েছে। বাগেরহাট পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন সাংবাদিকদের বলেন, রামপাল উপজেলার ভোসপাতিয়া ইউনিয়নের কিছু নতুন সংযোগ দেওয়ার কথা বলে টাকা উওলন করেছে কতিপয় ব্যক্তি, এমন খবর পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মহদয়কে এলাকার নুতন গ্রহকরা অবহিত করলে তার নির্দেশে এবং আমার তত্বাবধানে, মোল্লারহাট পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি ম্যানেজার মো. তরিকুল ইসলাম ও কো-অর্ডিনেটর আমিনুল ইসলামের মাধ্যমে গত বুধবার থেকে এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শতাধিক গ্রাহকদের মধ্যে বিদ্যুত সংযোগ বাদে অতিরিক্ত ৪০০ টাকা প্রদান করা হয়।

আজকালের কন্ঠ/ শফিক