দেশে আজও বেড়েছে করোনায় মৃত্যু, শনাক্ত প্রায় ১৬ হাজার | Daily AjKaler Kontho

দেশে আজও বেড়েছে করোনায় মৃত্যু, শনাক্ত প্রায় ১৬ হাজার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২১, ৬:৩৬ অপরাহ্ন
দেশে আজও বেড়েছে করোনায় মৃত্যু, শনাক্ত প্রায় ১৬ হাজার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৬২ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৯৮৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩১ জনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। একই সময় নতুন করে শনাক্ত হন ১৪ হাজার ৮৪৪ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।