পতন হইলে বউ ছাড়া কেউ থাকে না যুবলীগ চেয়ারম্যান | Daily AjKaler Kontho

পতন হইলে বউ ছাড়া কেউ থাকে না যুবলীগ চেয়ারম্যান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০১৯, ১১:৩৬ অপরাহ্ন
পতন হইলে বউ ছাড়া কেউ থাকে না যুবলীগ চেয়ারম্যান

অজকালের কন্ঠ ডেস্ক : যুবলীগ নেতাদের সতর্ক করে দিয়ে দলের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, নেতা হইছো তাই না, পতন হইলে বউ ছাড়া কেউ থাকে না। এটা মাথায় রেখো। বউ খারাপ হলেও তার থেকে শ্রেষ্ঠ কেউ নাই। আমি কাউকে ক্যাডার রাজনীতি করতে দেবো না।

শুক্রবার রাজধানীর উত্তরায় যুবলীগের একটি কর্মী সভায় এসব কথা বলেন যুবলীগের চেয়ারম্যান।
যুবলীগকে ক্যাসিনোর অভিযোগ থেকে মুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাবো, আমাদের যারা এই কাজ করে তাদের ধরুন। যত বড় নেতাই হোক, আমি করলে আমাকেও ধরুন।

নেতা-কর্মীদের হুঁশিয়ার দিয়ে তিনি বলেন, পত্রপত্রিকা এখন ক্যাসিনোয় ভরা। এই তথ্যগুলো আমরা আগে পেলে ব্যবস্থা নিতে পারতাম। এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকটিভ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাকেই ধরবে তাকেই বহিষ্কার করবো।

যুবলীগের চেয়ারম্যান বলেন, স্মার্ট ভালো, ওভার স্মার্ট এর দরকার নেই। ওয়ার্কার হও, ওভার ওয়ার্কার হইয়ো না; বেশি শিক্ষিত দরকার নাই, পিএইচডি তাত্ত্বিকের দরকার নাই।