কঠোর বিধিনিষেধ বাড়ল আরো ৭ দিন | Daily AjKaler Kontho

কঠোর বিধিনিষেধ বাড়ল আরো ৭ দিন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৫, ২০২১, ৫:৪০ অপরাহ্ন
কঠোর বিধিনিষেধ বাড়ল আরো ৭ দিন

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আরো ৭ দিন বাড়ানো হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা আদেশে বিধিনিষেধের মেয়াদ আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই মরাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।

এর আগে করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ কঠোর বিধিনিষেধ আরো ৭ দিন বাড়ানোর সুপারিশ করে বলেন, ১৫ দিনের নিচে তো কোনোভাবেই কাজ হবে না। আমরা মনে করি, ন্যূনতম আরো সাত দিন এটা বাড়াতে হবে।

কমিটির সদস্য অধ্যাপক এম ইকবাল আর্সলান বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা আগেই কমপক্ষে দুই সপ্তাহ লকডাউনের পরামর্শ দিয়েছিলাম। সুপারিশে আমরা বলেছিলাম করোনার সুফল পেতে হলে তিন সপ্তাহ লকডাউন আইডিয়াল, না হলে কমপক্ষে দুই সপ্তাহ লকডাউন দিতে হবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১ জুলাই থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। এখন তা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হলো।