হেফাজতের নেতৃত্বে বাবুনগরী-জিহাদীই | Daily AjKaler Kontho

হেফাজতের নেতৃত্বে বাবুনগরী-জিহাদীই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৭, ২০২১, ১২:১৫ অপরাহ্ন
হেফাজতের নেতৃত্বে বাবুনগরী-জিহাদীই

অবশেষে বহুল আলোচিত-সমালোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জুনায়েদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব হিসেবে বহাল রাখা হয়েছে।

সোমবার সকাল ১১টায় খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। জেলে থাকা ও রাজনৈতিক পরিচয়ধারী নেতাদের বাদ দেয়া হয়েছে।

কমিটির বর্তমান পরিধি ৩৩ সদস্যবিশিষ্ট। যেখানে প্রয়াত আমীর শাহ আহমদ শফীর বড় ছেলে মো. ইউসুফকেও রাখা হয়েছে।