অসাধু ব্যবসায়ীরা চামড়া নিয়ে যা করেছেন, তা বললেন রাঙ্গা | Daily AjKaler Kontho

অসাধু ব্যবসায়ীরা চামড়া নিয়ে যা করেছেন, তা বললেন রাঙ্গা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০১৯, ৮:৫৩ অপরাহ্ন
অসাধু ব্যবসায়ীরা চামড়া নিয়ে যা করেছেন, তা  বললেন রাঙ্গা

  আজকালের কণ্ঠ ডেস্ক : জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, অসাধু ব্যবসায়ীরা চামড়া নিয়ে যা করেছেন, তা দূরভিসন্ধিমূলক। বিক্রেতাদের কম মূল্য দিতেই এমন অবস্থার সৃষ্টি করেছেন তারা। চামড়া নিয়ে যারা কারসাজি করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহবান জানান রাঙ্গা।

শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা শেষে গণমাধ্যমের সঙ্গে এ কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

শুক্রবার রাতে মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ দিতে ও পুনর্বাসনে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব।

প্রেসিডিয়াম সভার বরাত দিয়ে মসিউর রহমান রাঙ্গা বলেন, আগামী ২৩ আগস্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর চল্লিশ দিন অতিবাহিত হবে। ২৩ আগস্ট হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী, এরশাদ জন্মাষ্টমীতে সরকারি ছুটি ঘোষণা করেছেন। তাই ২৩ আগস্টের পরিবর্তে ৩১ আগস্ট বাদ জোহর সারাদেশে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।