ডিএসসিসির আলোচিত কর্মকর্তা মনোয়ার হোসেনকে বদলি | Daily AjKaler Kontho

ডিএসসিসির আলোচিত কর্মকর্তা মনোয়ার হোসেনকে বদলি


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ২:১১ অপরাহ্ন
ডিএসসিসির আলোচিত কর্মকর্তা মনোয়ার হোসেনকে বদলি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একসঙ্গে তিনটি পদে দায়িত্ব পালন করা আলোচিত কর্মকর্তা মনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। তাঁকে ডিএসসিসি থেকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে বদলির তথ্য জানানো হয়।

মনোয়ার হোসেন ডিএসসিসির নিরীক্ষা কর্মকর্তা, প্রশাসকের একান্ত সচিব (পিএস) ও আইন কর্মকর্তা—এই তিনটি পদে দায়িত্ব পালন করছিলেন। কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, একাধিক পদে দায়িত্ব পালনের কারণে নগর ভবনে তাঁর একক প্রভাব তৈরি হয়েছিল। তাঁর প্রভাব ও আধিপত্যে বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তটস্থ থাকতেন বলেও অভিযোগ রয়েছে।

কর্মকর্তা-কর্মচারীদের আরও অভিযোগ, তিনটি পদে দায়িত্ব নেওয়ার পর নগর ভবনে তাঁর দৌরাত্ম্য বেড়ে যায়। করপোরেশনের বিভিন্ন দরপত্রে পছন্দের লোক নিয়োগ, ক্ষমতার অপব্যবহার এবং নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে।

আজকালের কন্ঠ/আর বি