গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ | Daily AjKaler Kontho

গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ


এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ

২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বরিশালের গৌরনদী উপজেলার ১টি পৌরসভা সহ ৭টি ইউনিয়নে ১ হাজার ২৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে বীজ ও সার বিতরণের উদ্ধোধনী অনুষ্টান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সেকেন্দার শেখ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রিপন চন্দ্র কর, প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপ সহকারী কৃষি কর্মকর্তা রিয়াজ হোসেন, মিঠুন বনিক, আবুল কালাম, নুপুর মজুমদার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শেষে এই কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে খেসারি, মুগ, সয়াবিন ও সূর্যমুখী বীজ ও সার বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি