
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। এবং আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি বলেছেন, ক্ষমতা আসার আগে, নির্বাচনের আগে এই যে এখানে ফুটবল খেলোয়াড়রা যারা আছে, আমার কথাগুলো তোমরা শোনো। আজকে একজন খেলোয়াড় খেলার জীবনের শেষ প্রান্তে যখন যায়, ওই খেলোয়াড় অসুস্থ অবস্থায় যখন মানবেতর জীবন যাপন করে অর্থের অভাবে, একজন খেলোয়াড় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, ওই খেলোয়াড়ের অর্থের অভাবে চিকিৎসা হয় না।
তিনি আরও বলেন, তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ব্রাজিলে যেমন একজন খেলোয়াড় খেলোয়াড়কে পেশা হিসেবে নেয়, আর্জেন্টিনায় যেমন একজন ফুটবল খেলোয়াড় খেলাকে পেশা হিসেবে নেয় এবং খেলা শেষে সে টাকা পাবে, পেনশন—বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড় তার জীবনের শেষ সময় সেই পেনশনের অর্থ সরকারি অর্থ পাবে, প্রত্যেকটা খেলোয়াড়; তার ব্যবস্থা বর্তমান তারেক রহমানের সরকার করেছে।
প্রিয় ভাই আমার, আর আমি মনে করি এখনও আবারো নতুনভাবে প্রমাণিত হয়েছে বাংলাদেশের ফুটবল খেলা সবচেয়ে জনপ্রিয়।
শনিবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বড়াইগ্রাম পৌরসভা ও বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ,বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস,বড়াইগ্রাম পৌরসভার পৌর মেয়র ইসাহাক আলী সহ বিএনপির নেতৃবৃন্দ খেলোয়াড়গণ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :