
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘর থেকে নারীদের বের করে আজকে সমাজের পুরুষের সাথে সাথে তাদেরকে কাজ করার সুযোগ করে দিল। যে নারীদেরকে খালেদা জিয়া শিক্ষিত করার জন্য লেখাপড়া ফ্রি করে দিল। সেই নারীরা যাদেরকে জামাত ঘরের মধ্যে ঢুকাবে, যাদেরকে ঘর থেকে বের হতে দেবে না, যারা সমাজের কোনো পুরুষের পাশে কাজ করতে পারবে না, স্বামীর সেবা নিয়ে ব্যস্ত থাকবে আজকে যে নারীর জন্য জিয়াউর রহমান আপনাদের ঘর থেকে বের করলেন, যে নারীদেরকে খালেদা জিয়া শিক্ষিত করার জন্য আজকে ইউএনও, ডিসি, আজকে বাংলাদেশের প্রেসিডেন্ট, এমপি বানাচ্ছেন, যে নারীদেরকে তারেক রহমান সাহেব ফ্যামিলি কার্ডের মাধ্যমে মেয়েদেরকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছেন, সেই নারীরা কী করে বিএনপির বিরুদ্ধে ভোট দেয় জামাতকে।
আজ শনিবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের বঙ্গজ্বল রানী ভবানী রাজবাড়ি আনন্দ ভবনে খান ফাউন্ডেশনের আয়োজনে াড়রপপবং ভড়ৎ পযধহমব ঢ়ৎড়লবপঃ নীতি নির্ধারনে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব বিষয়ে সংসদ সদস্যদের সাথে সংলাপে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও মহিলা দলের সভাপতি সুফিয়া হক সভাপতিত্বে সেমনিারে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদরে প্রশাসক রহিম নেওয়াজ, খান ফাউন্ডেশন এর ঢাকা মনটরিং এন্ড ইভেলিশন অফিসার সালাউদ্দিন আহম্মেদ, নাটোরে আলো এনজিও নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, নাটোরে খান ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক (চৎড়লবপঃ উরৎবপঃড়ৎ) শাহিনা লাইজু ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান শাঞীন, সাইফুল ইসলাম আততাব,নাটোর পৌর সভার সাবেক মেয়র কাজী শা আলম,বিসিবির কাউন্সসিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নারী নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :