মাদারীপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান | Daily AjKaler Kontho

মাদারীপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান


রুবেল আহমেদ, মাদারিপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ১:০৯ অপরাহ্ন
মাদারীপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

মাদারীপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০ঘটিকায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাসুকুর রহমান মাশুক।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অতুল চন্দ্র মণ্ডল। এছাড়াও বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও বৃত্তি বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা, মেধার বিকাশ ঘটানো এবং শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানটির আয়োজন করে অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, মাদারীপুর।

আজকালের কন্ঠ/আর বি