
মাদারীপুর জেলা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা আনুষ্ঠানিকভাবে শহিদ মিনারটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান মাশুক, জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শহিদদের আত্মত্যাগ ও মহান ভাষা আন্দোলনের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ শহিদ মিনার নির্মাণ করা হয়েছে।
নবনির্মিত শহিদ মিনারটি উদ্বোধনের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীসহ স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এখন থেকে বিভিন্ন জাতীয় দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে এই শহিদ মিনার।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :