​গলাচিপায় ৭ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার | Daily AjKaler Kontho

​গলাচিপায় ৭ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
​গলাচিপায় ৭ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, গত কাল রাতে গলাচিপা থানার এসআই (নিঃ) মো. সোহান আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার পানপট্টি ইউনিয়নের বোয়ালিয়া থেকে পানপট্টি লঞ্চঘাটগামী পাকা সড়কের ৭নং ওয়ার্ডের তুলারাম সাকিনস্থ আসামি মো. সাইফুল সিকদারের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় তল্লাশি চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাইফুল সিকদার (২৮) ও তার স্ত্রী মোসা. হালিমা বেগম (২৬)। তাদের বাড়ি পানপট্টি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তুলারাম এলাকার বাসিন্দা।

​এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-২০, তারিখ: ০৯/১১/২০২৬ ইং) রুজু করা হয়েছে।
​গলাচিপা থানার পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি