
নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দলের দীর্ঘ লড়াই-সংগ্রাম ও আদর্শের পতাকাকে সমুন্নত রাখতে সারা দেশের ন্যায় রাণীনগর উপজেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মোজাক্কির হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস ও সিরাজুল আলম সিরাজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. এছাহক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির অন্যতম সদস্য আল ফারুক জেমস এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন সহ উপজেলার ৮টি ইউনিয়নের যুবদলের আহ্বায়কবৃন্দ।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রোকনুজ্জামান খান রুকু , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান; উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল ও সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল; ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল; যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী মন্ডল ও মো. মাজেদুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম, শ্রমিক দলের সেক্রেটারি নাসির হোসেন টনি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং গরীব, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :