রংপুরের তারাগঞ্জে ছাত্রাবাসে যুবদলের অভিযান: হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক, পুলিশে সোপর্দ | Daily AjKaler Kontho

রংপুরের তারাগঞ্জে ছাত্রাবাসে যুবদলের অভিযান: হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক, পুলিশে সোপর্দ


তারাগঞ্জ( রংপুর) প্রতিনিধি : প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
রংপুরের তারাগঞ্জে ছাত্রাবাসে যুবদলের অভিযান: হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক, পুলিশে সোপর্দ

রংপুরের তারাগঞ্জে একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে হেরোইনসহ বাদশা মিয়া নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় যুবদল ও এলাকাবাসী। পরে তাকে তারাগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, ‘পাতানো মামা’ গ্রেপ্তার শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের যদ্দিপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাদশা মিয়া বদরগঞ্জ উপজেলার চাম্পাতলী এলাকার আলীয়ার রহমানের ছেলে।

ভারতীয় জাহাজে সৌদির বিমান হামলার দাবি, ১৪ ভারতীয়কে উদ্ধারের কথা হুথিদের স্থানীয় সূত্রে জানা গেছে, আটক বাদশা মিয়া দীর্ঘদিন ধরে কুর্শা ইউনিয়নের যদ্দিপাড়া এলাকায় কৌশলে মাদক কেনাবেচা করে আসছিলেন। বিষয়টি স্থানীয় যুবসমাজের নজরে আসলে তারা তারাগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও রংপুর জেলা যুবদলের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রাসেল মন্ডল এবং যুবনেতা সাজিবুল ইসলাম শাওন কে অবহিত করেন।

এরই প্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে স্থানীয় যুবকদের সাথে নিয়ে রাসেল মন্ডল ও সাজিবুল ইসলাম শাওন এর নেতৃত্বে যদ্দিপাড়ার ওই ছাত্রাবাসে অভিযান চালানো হয়। অভিযানে মাদক ব্যবসায়ী বাদশা মিয়াকে হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। আটকের পর তাকে তাৎক্ষণিকভাবে তারাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে অন্যান্যের মধ্যে ২ নং কুর্শা ইউনিয়ন ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক মোঃ আহসান হাবীব সোহান উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ লালপুরে হ্যাকিং ও প্রতারক চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার এ বিষয়ে যুবদল নেতা রাসেল মন্ডল জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই সামাজিক প্রতিরোধ ও অবস্থান সর্বদা বজায় থাকবে। তরুণ সমাজকে রক্ষায় যেকোনো মাদক কারবারির বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

তারাগঞ্জ থানা পুলিশ মাদক ব্যবসায়ীকে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।