রিমান্ড শেষে হাসপাতালে দীপু মনি | Daily AjKaler Kontho

রিমান্ড শেষে হাসপাতালে দীপু মনি


আজকালের কন্ঠ ডেস্ক: প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
রিমান্ড শেষে হাসপাতালে দীপু মনি

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড. দীপু মনিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

‎শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে নিয়ে আসে। স্বাস্থ্য পরীক্ষা শেষে দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তাকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন সিআইডি সদস্যরা।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টা থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ড. দীপু মনির প্রাথমিক মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষা শেষে সিআইডির সদস্যরা তাকে নিয়ে হাসপাতাল থেকে চলে যান।

‎এ বিষয়ে পুলিশের ইন্সপেক্টর রিদওয়ানুল হক বলেন, দীপু মনির রিমান্ড ছিল। সেই রিমান্ড শেষে আদালতের নির্দেশ ছিল তাকে স্বাস্থ্য পরীক্ষা করে আবার কারাগারে নেওয়া। সেই জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বর্তমানে আমরা কারাগারের উদ্দেশে যাচ্ছি।