নেত্রকোনায় দেবী দুর্গার বিসর্জনের মাঝে উৎসবের সমাপ্তি | Daily AjKaler Kontho

নেত্রকোনায় দেবী দুর্গার বিসর্জনের মাঝে উৎসবের সমাপ্তি


সুশীল আচার্য্য,নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নেত্রকোনায় দেবী দুর্গার বিসর্জনের মাঝে উৎসবের সমাপ্তি

আজ ২১শে অক্টোবর রোজ বুধবার মহা বিজয়দশমীর দেবীদুর্গার বিসর্জনের মাঝে বিদায় এর সুর দেবী দুর্গার স্বর্গ থেকে পৃথিবীতে আগমনে যখনই পাপের মাত্রা বৃদ্ধি পায় এবং অধর্মের মাত্রা বেড়ে যায় তখনই দেবী দুর্গার আগমন হয়।

দেবী দুর্গার পূজা আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে পৌরাণিক মতে এবং চণ্ডী অনুযায়ী, পৃথিবীতে প্রথম দেবী দুর্গার আরাধনা করেছিলেন চন্দ্রবংশীয় রাজা সুরথ (ঋষি মেধসের আশ্রমে বসন্তকালেএই পূজার আবির্ভাব হয়)।

১৬ই অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজার মাঝে দেবীর দুর্গার আবির্ভাব হয়েছিল এবং ২১শে অক্টোবরে বিজয় দশমীর শেষে দেবীর বিসর্জনে দুর্গা পুজার সমাপ্তি হবে।

মন্দিরে আসা ভক্তরা বলছেন এবার পূজােতে আমরা নির্বিঘ্নে পরিবার নিয়ে মাকে দর্শন করতে পেরেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।এবং আগামী দিনগুলো যাতে সুন্দর ভাবে বসবাস করতে পারি সবাই একত্রে এই কামনাই করি।

নেত্রকোনা জেলা পুজা উদযাপন পরিষদের সেক্রেটারি শ্রীবাবু লিটল চন্দ্র পন্ডিত বলেন এবার সারা নেত্রকোনায় জেলায় ৫৪০টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।সুন্দরও সুশৃংখল ভাবে ভক্তরা পূজা উপভোগ করেছেন। নেত্রকোনা জেলা আইন-শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করেছেন তার জন্য নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই।