লোহাগড়ায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আল মামুন সিকদার | Daily AjKaler Kontho

লোহাগড়ায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আল মামুন সিকদার


কাজী ইমরান: নড়াইল প্রতিনিধি: প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
লোহাগড়ায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আল মামুন সিকদার

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার।

শনিবার (১৭ অক্টোবর) রাতে তিনি উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম মোস্তাফিজুর রহমান, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম, লোহাগড়া পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জি: রাজু আহমেদ বাপ্পি, উপজেলা পূজা ফ্রন্টের কোষাধ্যক্ষ প্রবীর রায়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় সময় পুলিশ সুপার পর্যায়ক্রমে জিউর মন্দির, কলেজপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির, ছাতরা দুর্গাপূজা মন্দির, তারক গোঁসাই বাড়ির সার্বজনীন দুর্গা মন্দির, চৌধুরীপাড়া দুর্গাপূজা মন্দির ও পোদ্দারপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন।

পুলিশ সুপার বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সদা তৎপর রয়েছে।”