ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে : খাদ্যমন্ত্রী | Daily AjKaler Kontho

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে : খাদ্যমন্ত্রী


আজকালের কন্ঠ ডেস্ক: প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে : খাদ্যমন্ত্রী

বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

আজ সোমবার (১৯ অক্টোবর) বিকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জকে সুন্দর ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের স্বার্থে এবং জনগণের কল্যাণে কাজ করতে হবে। দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন শাড়ি উপহার দেওয়া হচ্ছে। মানুষের সমস্যা সমাধান ও জনকল্যাণে পর্যায়ক্রমে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম বাদল, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর উপজেলার ধানকোড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ১৯২ জন দুস্থ মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়।