
ইলিশের প্রজনন ও বংশবিস্তার সুরক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলা নদীতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন সুরক্ষা নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা প্রশাসন, কুড়িগ্রাম এবং জেলা মৎস্য অধিদপ্তর, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে ব্রহ্মপুত্র ও ধরলা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দের পাশাপাশি জেলেদের মধ্যে ইলিশ আহরণ থেকে বিরত থাকা এবং সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজাতিটির সংরক্ষণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :