রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন সভা অনুষ্ঠিত


মোঃ রায়হানুল হক, রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন সভা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোক্তা (UDOYJ) এর নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক পিএলসি, রাণীনগর শাখা, নওগাঁর আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংক, বগুড়া অফিসের সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। সোনালী ব্যাংক রাণীনগর শাখার ব্যবস্থাপক এম এম আবু হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক খন্দকার আব্দুল হান্নান,

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মোস্তাকিমা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তানভির হাসান, শের-এ-বাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. শাহানাজ বেগম এবং সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মেহেদী হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মোসারব হোসেন

সভায় প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তরুণ প্রজন্মের মাঝে উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ‘উদ্যোক্তা ( UDOJ) কর্মসূচির আওতায় সহজ শর্তে ঋণ প্রাপ্তি, সঠিকভাবে ব্যবসা পরিচালনা এবং এর নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় তরুণ উদ্যোক্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।