আগৈলঝাড়ায় অবনী ভূষণ হালদারের মৃত্যুতে এমপি জহির উদ্দিন স্বপনের সমবেদনা | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় অবনী ভূষণ হালদারের মৃত্যুতে এমপি জহির উদ্দিন স্বপনের সমবেদনা


মো:আশরাফ আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি: প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
আগৈলঝাড়ায় অবনী ভূষণ হালদারের মৃত্যুতে এমপি জহির উদ্দিন স্বপনের সমবেদনা

বরিশালের আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রতিষ্ঠাতার উত্তরসূরি অবনী ভূষণ হালদারের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে আগৈলঝাড়ার ভেগাই হালদার পাবলিক একাডেমি প্রাঙ্গণে গিয়ে প্রয়াত অবনী ভূষণ হালদারের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার এবং উপজেলা যুবদলের সদস্যসচিব শিপন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রি, ডেন্টাল সার্জন ডা. অমূল্য রতন বাড়ৈ, আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

অবনী ভূষণ হালদারের মৃত্যুতে বিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।