আত্রাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

আত্রাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ১:১৯ অপরাহ্ন
আত্রাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‍্যালি এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মাকসুদুর রহমান,সমাজ সেবা কর্মকর্তা মো.সোহেল রানা,মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল হান্নান শিক্ষা কর্মকর্তা মো.মাযাহারুল ইসলাম প্রবীণ হিতৈষীর মধ্যে উপস্থিত ছিলেন মো.মজিবর রহমান,মোছা.আক্তারুন নেছা,আহমেদ আলী,মোছা.রমিছা বিবি সহ উপজেলার প্রবীণ হিতৈষী এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি