পিরোজপুরে ২০০ ইয়াবা ও ২ লাখ টাকা উদ্ধার, আটক ১ | Daily AjKaler Kontho

পিরোজপুরে ২০০ ইয়াবা ও ২ লাখ টাকা উদ্ধার, আটক ১


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
পিরোজপুরে ২০০ ইয়াবা ও ২ লাখ টাকা উদ্ধার, আটক ১

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ লাখ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মো. লিমন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে অভিযানটি পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আটক লিমন হোসেন সদর উপজেলার জুজখোলা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে নীল রঙের জিপারে রাখা ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভৈরমপুর গ্রামের পলাতক আসামি মো. রবিউল হাওলাদারের বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে ওয়ারড্রোবের ড্রয়ারে থাকা একটি শপিং ব্যাগ থেকে আরও ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ লাখ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ২০০ পিস ইয়াবার মোট ওজন ২০ গ্রাম। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।