নাটোরে জাতীয়তাবাদী কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | Daily AjKaler Kontho

নাটোরে জাতীয়তাবাদী কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
নাটোরে জাতীয়তাবাদী কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল।

৭ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির আজ সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী প্রেসক্লাব এলাকায় শেষ হয়।

পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা কৃষক দলের নেতা আবু হেনা মোস্তফা কামাল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি