বেগবতী ও চিত্রা নদীতে চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস | Daily AjKaler Kontho

বেগবতী ও চিত্রা নদীতে চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
বেগবতী ও চিত্রা নদীতে চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

মৎস্য সম্পদ রক্ষা এবং জলজ জীববৈচিত্র সংরক্ষণে ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন নদীতে ভ্রাম্যমান অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এই অভিযানে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৪০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জব্দকৃত এসব জালের আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৭০০ মিটার। অভিযান শেষে উদ্ধারকৃত জালগুলো উপজেলা প্রশাসন ভবনের পাশে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীরা।

মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের বেগবতী নদী ও চিত্রা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে দেশীয় প্রজাতির মাছ ও এর রেণু ধ্বংস রোধে প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী জামাল ইউনিয়নের তৈলকুপি, সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের জমিদার বাড়ি সংলগ্ন, চাপালি পৌরসভা এলাকা ও এর আশপাশের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আজকালের কন্ঠ/আর বি