দিনাজপুরে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

দিনাজপুরে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত


দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১:৪৭ অপরাহ্ন
দিনাজপুরে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

‘মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র’—এই স্লোগানকে সামনে রেখে ‘ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি ও শরিয়াভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই’ প্রতিপাদ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিনাজপুর শহরের বড়মাঠ এলাকার ওয়েলকাম রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের দিনাজপুর উত্তর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মুফতী মুহাম্মাদ খাইরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দিনাজপুর উত্তর জেলা সভাপতি মো. ওমর ফারুক।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর সদর উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আজিজ মাহমুদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু রাহাত।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি এবং ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি ও শরিয়াভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে মাওলানা আব্দুল আজিজ মাহমুদীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি এবং মাওলানা মো. আবু বকর সিদ্দিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

আজকালের কন্ঠ/আর বি