কোনাবাড়ীতে সাংবাদিক পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ-পপ্রচারের অভিযোগ সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

কোনাবাড়ীতে সাংবাদিক পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ-পপ্রচারের অভিযোগ সংবাদ সম্মেলন


কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
কোনাবাড়ীতে সাংবাদিক পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ-পপ্রচারের অভিযোগ সংবাদ সম্মেলন

গাজীপুরের কোনাবাড়ীতে ব্যক্তিগত জমি জরিপকে কেন্দ্র করে সাংবাদিক পরিচয় দেওয়া কয়েকজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আঃ আজিজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এশরার নগর হাউজিংয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

অভিযোগে আজিজ মিয়া বলেন, গত ১৭ সেপ্টেম্বর সকালে কোনাবাড়ীর আমবাগ এলাকায় নিজের জমির বিডিএস জরিপ করাতে গেলে সেখানে প্রায় ৩০-৪০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের কয়েকজন নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি তাদের পরিচয়পত্র (আইডি কার্ড) ও ভিজিটিং কার্ড দেখাতে বললেও তারা তা দেখাতে পারেননি।

অভিযোগে আরও বলেন, উপস্থিত ব্যক্তিদের কেউ কেউ নিজস্ব ফেসবুক পেজ পরিচালনা করেন এবং নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। পরে তাদের সঙ্গে কথোপকথনের ভিডিও ধারণ করা হয়। পরদিন ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে। এসব প্রচারের কারণে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আজিজ মিয়া বলেন, আমবাগ এলাকায় ভূমি জরিপ চলছে৷ আমি আমার জমির পর্চা নিয়ে জরিপ অফিসে যাই৷ আমাকে জরিপ অফিসে দেখে বেশ কয়েকজন লোক এগিয়ে আসে৷ তাদের মধ্যে হতে ২/৩ জন সাংবাদিক পরিচয় দেন এবং আমার কাজ করে দিবেন বলে জানায়৷ এসময় আমি তাদের দিয়ে কাজ করাতে অস্বীকার করি এবং তাদের পরিচয় পত্র দেখতে চাই৷ তারা পরিচয়পত্র না দেখিয়ে আমার প্রতি ক্ষিপ্ত হয় এবং বিভিন্ন পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অ-পপ্রচার ছড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, আমি থানায় অভিযোগ দিয়েছি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি৷

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি