নড়াইলে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট সহ ২ জন গ্রেফতার | Daily AjKaler Kontho

নড়াইলে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট সহ ২ জন গ্রেফতার


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নড়াইলে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট সহ ২ জন গ্রেফতার

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট সহ তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নড়াইল সদর উপজেলার বল্লারটোপ বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন এর নেতৃত্বে এসআই প্রসেনজিত ঘোষ, এএসআই পলাশ কুমার মিত্র, এএসআই রুবেল হোসেন ও সঙ্গীয় ফোর্স নড়াইল সদর থানাধীন বাঁশগ্রাম ইউনিয়নের বল্লারটোপ বাজার এলাকায় অভিযান চালিয়ে
অনলাইন জুয়ার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মো: নাজমুল ইসলাম (৩১) পিতা- মো: হেমায়েত হোসেন, সাং- বল্লারটোপ, মো: সাকিব শেখ (২০) পিতা- মো: ওলিয়ার শেখ, সাং- বেদভিটা
উভয়েই নড়াইল সদর উপজেলার ১১ নং বাঁশগ্রাম ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে কাজ করে আসছিল। অভিযানে তাদের কাছ থেকে জুয়া পরিচালনার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

ডিবি ওসি আলাউদ্দিন মিলন বলেন, “অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

আজকালের কন্ঠ/আর বি