গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন | Daily AjKaler Kontho

গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন


এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে বরিশালের গৌরনদীতে শুরু হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকেলে ফোর স্টার গ্রুপের উদ্যোগে বাউলগাতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ওনিম স্মৃতি একাদশ ও রাংতা বন্ধু মহল একাদশ। মাঠজুড়ে সমর্থকদের তুমুল করতালির মধ্যে অনুষ্ঠিত টানটান উত্তেজনার এই খেলায় রাংতা বন্ধু মহল একাদশকে ২-১ গোলে পরাজিত করে শুভ সূচনা করে ওনিম স্মৃতি একাদশ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া। প্রধান বক্তা ছিলেন বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু এবং টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার।

​খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব জব্বার খান, উপজেলা মহিলা দলের নেত্রী তানিয়া মাহমুদ, বাউলগাতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন আলম মোল্লা, বরিশাল আইনজীবী সহকারী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. কাউয়ুম খান, সাবেক ছাত্রদল নেতা সজিব মাঝি এবং যুবদল নেতা জসিম বয়াতি।

​এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব খান, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান খান, গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইত্তেসাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাহারাজ তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু বসার এবং বার্থী ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাওন গোমস্তা, ফারদিন হোসেন আবিদ ও মিরাজুল ইসলাম পিয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি