সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন | Daily AjKaler Kontho

সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন


মোঃ তানজিল হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন

নাটোরের সিংড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত মানসিক প্রতিবন্ধী সবুজের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লালোর ইউনিয়নে সবুজের বাড়িতে সরেজমিনে যান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে দুই ব্যাগ ত্রাণসামগ্রী তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।

ত্রাণসামগ্রী বিতরণের সময় ক্ষতিগ্রস্ত সবুজ ও তার পরিবারের খোঁজখবর নেন তিনি। এ ছাড়া ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়ার আশ্বাস দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর আকস্মিক অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী সবুজের বসতবাড়ি পুড়ে যায়। এতে তিনি ও তার পরিবার ক্ষতিগ্রস্ত হন।

আজকালের কন্ঠ/আর বি