শেরেবাংলা নগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

শেরেবাংলা নগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত


শাহজালাল (রাসেল) প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শেরেবাংলা নগর বয়েজ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

শুক্রবার (৪ই সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের সেমিনার হলে এসোসিয়েশনের সাধারণ সভা শেষে নির্বাচন (২০২৬-২০২৮) অনুষ্ঠিত হয়।

শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০২৮) নির্বাচনে বিশিষ্ট সংগঠক বাংলাদেশ স্কাউট এর প্রাক্তন জাতীয় কমিশনার মোঃ তৌহিদুল ইসলাম সভাপতি এবং লেখক ও সংগঠক মোহাম্মদ মাসুদ খান সাধারন সম্পাদক এবং সংগঠক এ কে এম আনোয়ারুল ইসলাম উত্তম কোষাধ্যক্ষ পদে পুনঃনির্বাচিত হয়েছেন।

নির্বাচন চলাকালীন সময়ে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমাদের সংগঠন নিবন্ধিত সংগঠন। সংগঠনের উন্নয়নে আমরা নিবেদিত। সকল সদস্যদের পরামর্শে, এই সংগঠন পরিচালিত হয়। নির্বাচনের ইশতেহারে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচনে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে সহ সভাপতি পদে বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম, প্রখ্যাত ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোঃ সারোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ আবু দাউদ লিটন, সংগঠক মোঃ নাফিস খান ও অধ্যাপক ডাঃ এহসানুল হক খান পাপুল, যুগ্ম সাধারন সম্পাদক পদে বিশিষ্ট ব্যাংকার আসিফ সাদ বিন শামস, মোঃ খুরশিদ-উল-আলম সোহেল এবং প্রকৌশলী মুহাম্মদ শাহ জামান নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ রকিব উল ইসলাম মানিক, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক গাজী, মোঃ মনিরুজ্জামান (মিঠু) ও মোহাম্মদ আলী রিমন, দপ্তর সম্পাদক মোঃ আশিকুর রহমান বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সাঈদুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ আলমগীর কবীর উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মাশহুরুল হক রাজন এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ব্যাংকার মোহাম্মদ আশরাফ উল ইসলাম পান্না নির্বাচিত হয়।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন, মোঃ ইউসুফ, জিয়াউল হাই (বাপ্পী), মোঃ আবুল মনসুর রতন, প্রকৌশলী মোঃ আবু ছাইদ চৌধুরী ডালিম, মোঃ মনিরুজ্জামান, মোঃ আবুল কালাম আজাদ, মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার, এনায়েতুল ইসলাম, মোহাম্মদ সামছুল আলম ভূঁইয়া রাফি, এ এইচ এম কামরুজ্জামান কামরুল, এ এইচ এম শোয়েবুর রহমান, খন্দকার আল ইমদাদ, আকসাল আমিন, মোঃ আরিফ হাসান ইমন ও আমীর মোঃ আল ইসলাম খান।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার মোঃ নাজিব খানের নেতৃত্বে সহকারী নির্বাচন কমিশনার নাসিম আহমেদ ও আফআম তারিকুল হাসান-এর সমন্বয়ে গঠিত ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন, নির্বাচন শেষে তাদের নাম বিজয়ী ঘোষণা করেন।

আজকালের কন্ঠ/আর বি