সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত রবিউলের মরদেহ পৌঁছেছে গ্রামের বাড়ি নাটোরে | Daily AjKaler Kontho

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত রবিউলের মরদেহ পৌঁছেছে গ্রামের বাড়ি নাটোরে


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ৩:২০ অপরাহ্ন
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত রবিউলের মরদেহ পৌঁছেছে গ্রামের বাড়ি নাটোরে

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত তিনজনের মধ্যে রবিউল ইসলাম হৃদয়ের মরদেহ গ্রামের বাড়ি নাটোরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা এলাকার এসে পৌঁছায়। এর আগে ওদিন বিকেল ৪টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে মরদেহগুলো সৌদি আরব থেকে বাংলাদেশে আসে।

রবিউল ইসলামের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। মরদেহ এক নজর দেখতে রাত থেকেই ভিড় করতে থাকেন নিহতের আত্মীয়-স্বজন এবং স্থানীয়রা। সকালে নিহতের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

রবিউল আউয়াল হৃদয় ভাগ্য পরিবর্তনে করতে ৫ বছর আগে সৌদি আরবে যান। রবিউলের ভিসা, পাসপোর্ট থাকলেও ছিল না আকামা বা বৈধ কাগজপত্র। ফলে লুকিয়ে সৌদি আরবে কাজ করতেন তিনি।

নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের আসলাম শেখের ছেলে রবিউল আউয়াল হৃদয়।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খান জানান, গতকাল রাতেই রবিউলের মরদেহ বাড়িতে পৌঁছানোর সকল ধরনের ব্যবস্থা করেছি।