কাউখালীতে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত | Daily AjKaler Kontho

কাউখালীতে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত


পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৬, ২:২৬ অপরাহ্ন
কাউখালীতে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত

পিরোজপুরের কাউখালীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) এ উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় পৃথকভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিনটি পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী প্রতিযোগিতা, হামদ-নাত পরিবেশন, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল। উপজেলার বিভিন্ন স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও মাদ্রাসার ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে এসব প্রতিযোগিতায় অংশ নেয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ধরায়ে আগমন ও তাঁর জীবনের প্রতিটি আদর্শ মানবজাতির জন্য চিরন্তন দিকনির্দেশনা। শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নবীজীর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়ায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, উত্তরোত্তর সমৃদ্ধি এবং শান্তি কামনা করা হয়। পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আজকালের কন্ঠ/আর বি